• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় ৬৪ কেজি গাঁজাসহ তিন যুবক আটক

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ২১ জুন, ২০২৪

নওগাঁর সদর থানা থেকে ৬৪ কেজি গাঁজাসহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার সকালে থানার ঠ্যাংভাঙ্গার মোড় থেকে মো. সাদ্দাম হোসেন (২৮), মো. আলমগীর হোসেন (৩৮) ও মো. শাওন (২১) নামের তিন জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, কুমিল্লা জেলার কোতয়ালী থানার বড় জ্বলা গ্রামের জামাল হোসেনের ছেলে শাওন, কুটিশহর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে আলমগীর হোসেন ও বসন্তপুর গ্রামের আবু তাহেরের ছেলে সাদ্দাম হোসেন। এছাড়াও একই উপজেলার মতিনগর গ্রামের আমিরুল ইসলামের ছেলে শহিদুল (২৫) পলাতক রয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী সাদ্দাম ও পলাতক আসামী শহিদুল (চালক) চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করে আসছিল। তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাইভেট কারের উপরের অংশ কাটা মাইক্রোতে বহন করে গাঁজা সরবরাহ করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে, গত কয়েকদিন ধরে র‌্যাবের গোয়েন্দা দল সাদ্দাম, আলমগীর ও শাওন এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। আজ সকালে মাইক্রোতে লুকিয়ে বহনকালে ৬৪ কেজি গাঁজাসহ মাদক সম্রাট সাদ্দাম, আলমগীর ও শাওনকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর