• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

১৯ নং ওয়ার্ডে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ১২ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
বুধবার বিকাল ৪ টায় রাজশাহী মহানগরীর ১৯ নং ওয়ার্ড এর ছোটবনগ্রাম আদর্শ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে ইসলভ ইন্টারন্যাশনাল লিমিটেড রাজশাহীর আয়োজনের জলবায়ু অভিবাসীদের জনসচেতনতা মূলক কার্যক্রম এর সেবা সমূহ প্রচারের জন্য কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড  কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শবনম শিরিন, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহী, সুলতানা আহমেদ সাগরিকা সংরক্ষিত কাউন্সিলর জোন-৭, রাসিক, নাজমা খাতুন, জন্ম নিবন্ধন কর্মকর্তা, রাসিক, নাসিমা খাতুন, প্রধান শিক্ষক, ছোটবনগ্রাম আদর্শ বালিকা বিদ্যালয়, শহর সমাজসেবা প্রতিনিধি মোঃ সাইদুজ্জামান প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, উন্নয়নের এই মহানগরীতে এই প্রথম জনস্বার্থে ইলেকট্রনিক্স তথ্য সম্বলিত বুথ স্থাপন করা হয়েছে। সকল নাগরিকদের বাংলাদেশ সরকারের সকল সেবা সমূহ অবগত করণ ও সহায়তার জন্য সদা সর্বদা রাজশাহী সিটি কর্পোরেশন প্রস্তুত আছে এবং সেবা প্রদান করছে। এই জন্য প্রধান অতিথি অর্থদাতা সংস্থা ও ইসলভ ইন্টারন্যাশনাল কে ধন্যবাদ জ্ঞাপন করেন।


আরো খবর