• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীর দামকুড়া থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ২১ জুন, ২০২৪

রাজশাহী নগরীর দামকুড়া থানার টেংরামারী গোপালপুর এলাকা থেকে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর দামকুড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Advertisements

গ্রেপ্তারকৃতর নাম শাহিন আলম। তিনি রাজশাহী নগরীর দামকুড়া থানার টেংরামারী গোপালপুর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

নগর পুলিশ জানায়, শাহিন আলমের বিরুদ্ধে দামকুড়া থানায় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাজারি ছিল। এরই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার (২০ জুন) রাতে খানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আসামি শাহিন আলম দামকুড়া থানার টেংরামারী গোপালপুরে তার বাড়িতে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে দামকুড়া থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২ টার দিকে অভিযান চালিয়ে শাহিন আলমকে তার বাড়িতে থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, নগরীর দামকুড়া থানার এসআই সাহাদত আলী গত ২০২২সালের ৭ জুলাই  রাত সাড়ে ১১ টায় দামকুড়া থানার টেংরামারী এলাকা থেকে আসামি  শাহিনকে ৩ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেন। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় শাহিনের বিরুদ্ধে  আদালতে  সাজা প্রদান করেন।


আরো খবর