• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাসেল ভাইপার আতংকে চরের মানুষ

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ২১ জুন, ২০২৪

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মায় নতুন পানি আসছে। শনিবার থেকে নতুন পানি আসার ফলে চকরাজাপুর ইউনিয়নের ১৫টি চরের প্রায় তিন হাজার পরিবারের ২০ হাজার মানুষ ভাইপার আতংকের মধ্যে বসবাস করছে।
শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পদ্মার মধ্যে পলাশি ফতেপুর চরে একটি রাসেল ভাইপারকে পিটিয়ে মারা হয়েছে।

Advertisements

এ বিষয়ে পলাশি ফতেপুর চরের জনি আহমেদ বলেন, শুক্রবার সকালে পলাশি ফতেপুর পদ্মা নদী থেকে জাল তুলে বাড়ি ফিরছিলাম। এ সময় সামনে রাসেল ভাইপার দেখতে পেয়ে আতংকিত হয়ে যায়। পরে আমার চিৎকারে কয়েকজন এগিয়ে এসে রাসেল ভাইপারটি লাঠি দিয়ে পিটিয়ে মারা হয়েছে। ৫ দিন আগেও এর পাশে আরেকটি রাসেল ভাইপার মারা হয়েছে। দুইদিন থেকে পদ্মায় নতুন পানি আসার পর থেকে রাসেল ভাইপারের বেশি লক্ষ করা যাচ্ছে।

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু দেওয়ান বলেন, পদ্মার নতুন পানি আসার সাথে সাথে রাসেল ভাইপার আতংকে রয়েছে ১৫টি চরের প্রায় তিন হাজার পরিবারের ২০ হাজার মানুষ।


আরো খবর