• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

রাজশাহীর মোহনপুর উপজেলার গোছা বাজারে অটোরিক্সা উল্টে কমরেশ (৪২) নামে এক যাত্রী নিহত হয়েছেন। তিনি নওগাঁর মান্দা উপজেলার রায়পুর এলাকার অধির চন্দ্র সরকারে ছেলে।  নিহত কমরেশ তানোর উপজেলার কামারগাঁ শ্বশুর বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন।
তিনি একজন এনজিও কর্মী বলে জানা গেছে।  আজ বৃহস্পতিবার (২০ জুন) বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা ফায়ার সর্ভিস সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২০ জুন) বিকেল সোয়া ৪ টার দিকে কেশরহাট কামারগাঁ সড়কের গোছা বাজার এলাকায় অটোরিকশা উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে কমরেশের উপর অটোরিকশা চাপা পড়লে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের খবরে মোহনপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার নিতাই চন্দ্র জানান,  খবর পেয়ে দ্রূত তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।


আরো খবর