• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোমস্তাপুরে নদীতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নদীর  পানিতে ডুবে তাহমিদ( ২৩) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার  রাধানগর ইউনিয়নের বিলকুজাইন সংলগ্ন পূর্ণভবা নদীতে এ ঘটনা ঘটে।সে রাজশাহী মহানগরীর সিপাইপাড়ার আফতাবউদ্দিনের ছেলে।
গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির ৩য় বর্ষের ছাত্র আসফাক আহম্মেদ তাহমিদ (২৩) ও তার বন্ধুরা বুধবার দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের বিলকুজাইল সংলগ্ন পূর্ণভবা নদীতে গোসল করতে নেমে সে নদীর পানির স্রোতে তলিয়ে যায়।
পরে তার সাথে থাকা অন্য বন্ধুরা  নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে। রাতে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি।


আরো খবর