রাজশাহী নগরীর মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, আব্দুর রশিদ (৫২), আইনুল (৩৮), নজরুল ইসলাম (৪০), কামরুল আলী (৩৬), কুরবান আলী (৫৫) ও খাদেমুল ইসলাম পালা (৪০)। তার সকলেই রাজশাহী মহানগরীর ডাঁশমারী মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
নগর পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগর এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে। ওই সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই দল রাত ১২টায় ডাঁশমারী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়। গ্রেপ্তারকৃতদে বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।