জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে টিংকু (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এঘটনায় সন্দেহভাজন দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের জয়নাল বিশ্বাসের টোলা গ্রামে। নিহত টিংকু টোলা গ্রামের আকবর আলী মিন্টুর ছেলে।
সদর মডেল থানার ওসি মেহেদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি।