• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মোহনপুরে এসিডির আয়োজনে তথ্য অধিকার নিয়ে অংশীজন সভা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
oplus_2

ইউএসএআইডি’র আর্থিক এবং দ্যা কার্টার সেন্টারের কারিগরী সহযোগিতায় এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডির আয়োজনে “বাংলাদেশে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্প” শীর্ষক কর্মসূচির আওতায় রাজশাহীর মোহনপুর উপজেলায় পরিষদ মিলনায়তনে তথ্য অধিকার আইন ২০০৯ জনসচেতনতার ও বাস্তবায়নের লক্ষ্যে অংশীজন সভা অনুষ্ঠিত হয়।

Advertisements

বৃহস্পতিবার সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রান্তিক, অনগ্রসর, সুবিধাবঞ্চিত নারীদের তথ্যের অধিকার নিশ্চিতে ও প্রবেশাধিকার বৃদ্ধির লক্ষ্যে সরকারি কর্মকর্তা বিশেষ করে তথ্য প্রদানকারী কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, শিক্ষক, নাগরিক সমাজ প্রতিনিধি, উপজেলার নারী ও ইয়ূথ ফোরামের সভাপতি উপস্থিত থেকে করণীয় নিয়ে কথা বলেন।

সরকারি প্রতিষ্ঠান সমূহের স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং নারীদের তথ্যে প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয় বলে জানান এসিডি প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পাল।

মোহনপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহা. সঈদ আলী রেজা, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, পরিসংখ্যান কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোছা. রশিদা ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মশিউর রহমান, কৃষি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোস্তাফা কামাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নুরুন্নবী, নাগরিক সমাজ প্রতিনিধি, মো. আসাদ আলী, মৌগাছি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সরকার দুলাল মাহবুব, নারী গ্রুপ সভাপতি মনিকা রানী, শিখা রানী কর্মকার, ইয়ূথ ফোরামের সভাপতি সীমা রানী, মোহনপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি সদিকুল ইসলাম স্বপন, এবং দ্যা কার্টার সেন্টার তথ্যবন্ধু সাবরিনা নাজ বক্তব্য রাখেন। বিভিন্ন পর্যায়ের ২৫জন উপস্থিত ছিলেন।


আরো খবর