• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাগমারায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

রাজশাহীর বাগমারায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এক যুবককে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত ওই যুবকের নাম সাজেদুল সরদার (২২)। তিনি উপজেলার গণিপুর ইউনিয়নের মোহনগঞ্জ গ্রামের ছালেক সরদারের ছেলে।

Advertisements

এ ঘটনায় আহত সাজেদুল সরদারের মা সাজেদা বেগম বাদী হয়ে গত বুধবার রাতে বাগমারা থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাজেদুল সরদার প্রতিদিনের ন্যায় মোহনগঞ্জ বাজারে তাদের কাপড়ের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।

বুধবার রাত নয়টার দিকে মোহনগঞ্জ কলেজ মোড়ে পূর্ব থেকেই ওত পেতে থাকা সন্ত্রাসীরা সাজেদুলকে ঘিরে ধরে। এ সময় সাজেদুল পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তাকে ধাওয়া করে মোহনগঞ্জ কলেজ মাঠে নিয়ে মারপিট শুরু করে। তাদের হাতে থাকা হাতুড়ির আঘাতে গুরুতর জখম হয় সাজেদুল। এ সময় আত্মচিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। পরবর্তীতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

এ ব্যাপারে অভিযোগকারী সাজদুলের মা সাজেদা বেগম বলেন, জমি জমার জের ধরে আমার ছেলেকে তারা দুনিয়া থেকে শেষ করে দিতে চেয়েছিল। আমি সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি। আমি চাই এর সুষ্ঠু একটা বিচার হোক। কোনভাবেই যেন তারা ছাড় না পায়। বিনা দোষে তারা কেন আমার ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে। সেই সাথে তারা আমার স্বামীকেও আগের দিন মেরেছে। এ ঘটনায় বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো খবর