• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাসিক মেয়রের সাথে রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

Advertisements

বৃহস্পতিবার (২০ জুন) বিকাল ৫টায় নগর ভবনে মেয়রের দপ্তরে রাজশাহী মহানগর যুবলীগের নবগঠিত কমিটির সভাপতি মনিরুজ্জামান খান মনির ও সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি সহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন. মহানগর যুবলীগের নবগঠিত কমিটির সহসভাপতি মাজেদুর রহমান শিবলী, সহসভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হানুল রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ দত্ত বাপ্পি, সহসম্পাদক প্রণব কুমার সরকার, সহসম্পাদক এস এম আশিকুর রহমান প্রমুখ।

নবনির্বাচিত নেতৃবৃন্দ রাসিক মেয়রের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মেয়র তাদের মিষ্টিমুখ করান। শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশ্য রাসিক মেয়র বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের একটি ঐতিহ্যবাহী সংগঠন। নবনির্বাচিত কমিটির সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজশাহী মহানগর যুবলীগকে আরো শক্তিশালী করে গড়ে তুলবে।

এদিকে বৃহস্পতিবার বিকাল ৫টায় নগর ভবনে মেয়রেন দপ্তরে সাক্ষাৎ করেন রাজশাহী জেলা যুবলীগের নবগঠিত কমিটির সভাপতি মাহমুদ হাসান ফয়সল সজল সহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সামাউন ইসলাম, রফিকুজ্জামান রফিক, সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ প্রমুখ। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ রাসিক মেয়রের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় সিটি মেয়র তাদের মিষ্টিমুখ করান।

এরআগে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের কমিটি অনুমোদন দেন।


আরো খবর