• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

যাত্রাবাড়ীতে মিলল পুলিশ কর্মকর্তার মা-বাবার মরদেহ

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

রাজধানীর যাত্রাবাড়ী থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত দম্পতি হলেন, শফিকুর রহমান (৬০) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (৫০)।

Advertisements

বৃহস্পতিবার (২০ জুন) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের একমাত্র ছেলে পুলিশের গোয়েন্দা বিভাগে (এসবি) কর্মরত বলে পুলিশ জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, সকালে খবর পেয়ে ওই এলাকার একটি বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ফরিদার মরদেহ পাওয়া গেছে দোতলার ফ্ল্যাটে আর তার স্বামীর মরদেহ পাওয়া গেছে নিচতলায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি বুধবার (১৯ জুন) দিনগত রাতে ঘটতে পারে। সকালে লোকজন মরদেহ দেখে ত্রিপল নাইনে ফোন দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ওসি আরও জানান, ঘটনাটি আসলে কি হয়েছে তদন্ত করে দেখা হচ্ছে। নিহত নারীর গলা থেকে স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। যদি লুটের কোনো ঘটনা ঘটতো তাহলে স্বর্ণের চেইন নিয়ে যেত তবুও বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া নিহত দম্পতির ছেলে পুলিশের গোয়েন্দা বিভাগের এসবিতে কর্মরত। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।


আরো খবর