রাসিক মেয়রের সঙ্গে ঈদুল আজহা উপলক্ষে রাসিক মেয়রের সাথে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ। মঙ্গলবার ও বুধবার নেতৃবৃন্দ এ সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন।
গতকাল সন্ধ্যায় সাতটায় মেয়র দপ্তরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করে জাতীয় শ্রমিক লীগ রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ খান, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবু বাক্কার সিদ্দিক সহ জাতীয় শ্রমিকলীগ রাজশাহী জেলার নেতৃবৃন্দ। এসময় তারা ফুলেল শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। রাসিক মেয়রের সঙ্গে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ
গতকতাল বুধবার সন্ধ্যায় ছয়টায় নগরভবনের মেয়র দপ্তরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করে শহীদ এএইচ এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব অধ্যাপক ড. ইলিয়াছ উদ্দিন, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল খালেক,শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আতিকুজ্জামান,ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মমিনুল আলম, মার্কেটিং বিভাগের শিক্ষক জনাব মোঃ হারুন অর রশিদ সিদ্দিকী প্রমুখ।