• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চোরাই মোটরসাইকেল বেচা-কেনার সময় পুলিশের অভিযানে আটক ২

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪

বগুড়ার আদমদীঘিতে একটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) রাতে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের আবাদপুকুর রাস্তায় এলাকায় অভিযান চালিয়ে চোরই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করে আদমদীঘি থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ জেলার আত্রাই থানার পতিস্বর এলাকার মৃত মান্নানের ছেলে শহিদুল ইসলাম (২৪) ও একই জেলার রাণীনগর থানার কয়াকুঞ্চি পানিয়ালপাড়া এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে রাশেদুল ইসলাম (৩২)।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, উপজেলার চাঁপাপুর- আবাদপুকুর সড়কের ফাঁকা একটি  স্থানে কয়েকজন ব্যক্তি চোরাই মোটরসাইকেল বেচাকেনা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয় ।
এ সময় তাদের কাছে থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৩/৪ জন পালিয়ে যায় তাদেরকেও আটকের চেস্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।


আরো খবর