• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গ্যাসের দাম আরো কমলো: এখন ১২ কেজির সিলিন্ডার ৯৯৯ টাকা

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ৩ জুলাই, ২০২৩

রাজশাহী সংবাদ ডেস্ক

Advertisements

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানোর ঘোষণা দিয়েছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সংস্থাটি সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জুলাই মাসের জন্য বিইআরসির সমন্বয়কৃত মূল্য অনুযায়ী, মূল্য সংযোজন কর তথা মূসকসহ এলপিজির ১২ কেজির সিলিন্ডার কিনতে ৯৯৯ টাকা গুনতে হবে ভোক্তাকে। জুনে এ পরিমাণ গ্যাসভর্তি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৭৪ টাকা। সে অনুযায়ী ১২ কেজির সিলিন্ডারের দাম কমেছে ৭৫ টাকা।

বিইআরসি জানিয়েছে, সমন্বয়কৃত মূল্য সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

এর আগে জুনে ১২ কেজি এলপিজির সিলিন্ডারের দাম কমিয়ে ১ হাজার ৭৪ টাকা ঠিক করে বিইআরসি। তারও আগে মে মাসে সমপরিমাণ এলপিজির দাম বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৩২ টাকা।

চলতি বছরের এপ্রিলে এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ১৭৮ টাকা।


আরো খবর