• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় শতাধিক জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্বোধনা প্রদান

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

নওগাঁর রাণীনগরে শতাধিক জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্বোধনা ও ক্রেস্ট দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদ্য পাশকৃত শিক্ষার্থীদের এ সম্বোধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ অ্যাডভোকেট মো. ওমর ফারুক সুমন।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় ২০২৪ সালে এ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ প্রাপ্ত ১শত ৮ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন সাংসদ অ্যাডভোকেট মো. ওমর ফারুক সুমন।

Advertisements

এসময় উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক হিসাবে ক্রেস্ট পেয়েছেন মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর এবং শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান হিসাবে বোঁহার দাখিল মাদ্রাসার সুপার মো. মোজাফফর হোসেন এবং শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ক্রেস্ট মধুপুর উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ মাদ্রাসা পাঁচুপুর আলিম মাদ্রাসাকে সম্বর্ধনা ক্রেস্ট দেওয়া হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।


আরো খবর