• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে দুজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে চার বছর আগে দায়ের একটি মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

Advertisements

একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ডের আদেশ দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক মো: রবিউল ইসলাম এ রায় দেন। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডিতরা হল- ইসলামপুর তেররশিয়া মোকসেদ মন্ডলপাড়ার ফয়েজ উদ্দিনের ছেলে মেসবাহুল হক (৩৯) ও সূর্যনারায়ণপুর মন্ডলপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৪৮)।

মামলা চলাকালে এক আসামী দন্ডিত রবিউলের ছোটভাই আবু হুরায়রা বাবু মারা যায় ও অপর আসামী মহারাজপুরের ভাগ্যবানপুর মন্ডলপাড়ার গোলজার মন্ডলের ছেলে কামাল আলীকে বেকসুর খালাস দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবু জানান, ২০২০ সালের ১২ এপ্রিল মহারাজপুরের জোড়বকুলতলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে ‘খাদ্য অধিদপ্তরের জন্য’ সিলযুক্ত চটের বস্তা থেকে প্লাষ্টিকের বস্তায় ভরার সময় ৩০০ বস্তাভর্তি ১৫ টন চালসহ গ্রেপ্তার হন মেসবাহুল ও রবিউল।

এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন ডিবির উপ-পরিদর্শক আবর্দুাহ জাহিদ। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির উপ-পরিদর্শক আসগার আলী ২০২০ সালের ২৯ জুলাই অভিযোগপত্র জমা করেন।বিশেষ ক্ষমতা আইনে দুজনের যাবজ্জীবন


আরো খবর