পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোদাগাড়ী উপজেলার ৬নং মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা দু:স্থ ও সাধারণ মানুষের মধ্যে চাল বিতরণ করেছেন।
বুধবার (১২ জুন ) সকাল ৯ টায় পরিবেশে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচীর আওতায় মাটিকাটা ইউনিয়ন পরিষদের এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় সেখানে ৯ টি ওয়ার্ডে মেম্বার উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৩৪৯২ পরিবারকে দরিদ্র,অসহায় ও দুস্থদের মাঝে (ভিজিএফ) এর ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
উপহারের চাল নিতে আসা মাটিকাটা ইউনিয়ন পরিষদ বিদিরপুর হাট এলাকার জ্যোৎস্না বেগম বলেন, আর মাত্র কয়েক দিন পরেই পবিত্র ঈদুল আযহা। ঈদের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ১০ কেজি চাল পেয়ে খুব খুশি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি ওমর ফারুক চৌধুরীর এর জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদের দীর্ঘায়ু দান করেন।
মাটিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল রানা চলন্ত বলেন,বর্তমান সরকার গরীব অসহায় দুস্থদের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতো দিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। ঈদুল আযহা উপলক্ষে সবাই যেন এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সে কারণে ঈদের আগেই দুর্যোগ ব্যবস্থাপনা
ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।মাটিকাটা ইউনিয়ন পরিষদ ৯ টি ওয়ার্ডে ৩৪৯২ জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। ঈদ উপহারের চাল পেয়ে খুশি এলাকার নিন্ম আয়ের মানুষ।