• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল নারীর

 নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

রাজশাহীর তানোরে পুকুরের পানিতে ডুবে রোজিনা খাতুন (৪৪) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর তানোর উপজেলার গোবীরপাড়া গ্রামে এই অপমৃত্যুর ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আবু মাসুদের স্ত্রী।

Advertisements

রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, বৃহস্পতিবার সকালে ওই নারী পুকুর পাড়ে কাজ করতে গিয়েছিলেন। হঠাৎ পুকুরে পড়ে গিয়ে আর উঠে আসতে পারেননি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলে যান কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন যে রোজিনা মৃগী রোগী ছিলেন।

তাদের ধারণা হয়তো এ জন্যই তিনি পানি থেকে আর উঠতে পারেননি। তাই তার পরিবারের কোনো অভিযোগ নেই। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


আরো খবর