• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চারঘাটে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

রাজশাহীর চারঘাট এলাকা থেকে ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা বুধবার দিবাগত রাতে চারঘাট উপজেলার শ্রীখন্ডী এলাকায় এ অভিযান চালায়। গ্রেফতারকৃর নাম ফারুক হোসেন মিতুল (২৫)।

Advertisements

তিনি চারঘাট উপজেলার আসকরপুর সরদ এলাকার মোতাহার হোসেনের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতার মাদক কারবারী মিতুল ট্রাকের হেলপার। সেই সুবাদে তিনি আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মিতুল ফেন্সিডিল বিক্রির জন্য চারঘাটের শ্রীখন্ডী এলাকায় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বুধবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালায়। অভিযানে গ্রেফতার করা হয় মিতুলকে। পরে তার হাতে থাকা প্লাস্টিকের বস্তায় তল্লাশী চালিয়ে ৩২০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। পরে গ্রেফতার মিতুলকে চারঘাট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।


আরো খবর