• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী ও সিলেট সিটি মেয়রকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ৩ জুলাই, ২০২৩

নবনির্বাচিত দুই সিটি কর্পোরেশনের মেয়র রাজশাহীতে এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেটের আনোয়ারুজ্জামান চৌধুরী আজ শপথ নিয়েছেন। খবর: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে দুই সিটির মেয়রগণকে শপথ করান।
পরে দুই সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের ৭৬ জন কাউন্সিলররাও একই স্থানে শপথ নেন। শপথ গ্রহণকারীদের মধ্যে রাজশাহীর ৪০ ও সিলেটের ৩৬ জন।
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম।
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য মঞ্চে উপস্থিত ছিলেন।
গত ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ১৬০,২৯০ ভোটে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুর্শিদ আলম মাত্র ১৩,৪৮৩ ভোট পান।
একই দিনে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ১১৮,৬১৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল নজরুল ইসলাম বাবু পেয়েছেন ৫০,৩২১ ভোট।

Advertisements


আরো খবর