• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে ব্র্যাকের উদ্দোগে বাল্যবিবাহ প্রতিরোধ সমন্বয় সভা

তানোর প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১২ জুন, ২০২৪

রাজশাহীর তানোর পৌরসভা পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকাল ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়।

Advertisements

তানোর পৌরসভার প্যানেল মেয়র আরব আলীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’র ডেপুটি ম্যানেজার মোহাম্মদ সামিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার হাফিজুল ইসলাম, তানোর পৌর কাউন্সিলর রোকনুজ্জামান জনি, সংরক্ষিত নারী কাউন্সিলর মোমেনা, জুলেখা,গোলেহার, নাজনীন প্রমুখ।বক্তারা বলেন, পৌরসভা চাইলে বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব। অংশগ্রহণ কারীগন বাল্যবিয়ে প্রতিরোধে বাৎসরিক কর্ম পরিকল্পনার অংশ হিসেবে কাউকে ভুয়া জন্ম সনদ না দেওয়া, বাল্যবিয়ের ঘটনা ঘটলে সাথে সাথে প্রতিরোধের উদ্যোগ গ্রহন করা, প্রয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতা নেয়া।


আরো খবর