• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১২ জুন, ২০২৪

নওগাঁর নিয়ামতপুরে ছেলের লাঠির আঘাতে বাবা গদেন কুজুরের (৭০) মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাদাপুর জিগাবাড়ি গ্রামে ছেলে সজিব কুজুর (৩০) তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। নিহত গদেন কুজুর ওই গ্রামের মৃত ছবি কুজুরের ছেলে।

Advertisements

স্থানীয় সূত্রে জানা যায়, গদেন কুজুর নেশাগ্রস্ত ছিল। দীর্ঘ দিন অসুস্থ থাকার পরও গতকাল রাতে নেশা করে বাড়ি ফেরায় ছোট ছেলে সজিব কুজুর বাবার ওপর চড়াও হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়িতে পড়ে থাকা লাঠি দিয়ে মাথায় আঘাত করে ছেলে। লাঠির আঘাতে রক্ত বন্ধ না হওয়ায় রাতেই স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয় তাকে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়। আজ সকালে তাঁর মৃত্যু হয়।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইদুল ইসলাম বলেন, নিহত গদেন কুজুরের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এবং নিহতের ছেলে সজিব কুজুরকে হেফাজতে নেওয়া হয়েছে।


আরো খবর