• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শহরের সৌন্দর্য ধরে রাখাই বড় চ্যালেঞ্জ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জ চালু হলো কোরবানীর পশু পরিবহনে বিশেষ ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১২ জুন, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ থেকে চতুর্থবারের মতো কোরবানীর পশু পরিবহনের জন্য চালু হয়েছে বিশেষ ট্রেন।
গত বছরের মতো এবারও ম্যাংগো স্পেশাল ট্রেনকেই গরু পরিবহনের বিশেষ ট্রেন হিসেবে রুপান্তর করা হয়েছে। ট্রাকের চেয়ে অর্ধেক ভাড়ায় পশু পরিবহনের সুযোগ পেয়ে খুশি খামারী ও ব্যবসায়ীরা। তবে আরো আগে থেকে ট্রেন চালুর দাবি জানিয়েছেন তারা।

বুধবার বিকাল ৬ টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছেড়ে যায় কোরবানীর পশু পরিবহনের বিশেষ ট্রেনটি। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রথম দুই বছর পশু পরিবহনের জন্য আলাদা ট্রেন দেয়া হলেও গত দুই বছর ম্যাংগো স্পেশাল ট্রেনকেই গরু পরিবহনের বিশেষ ট্রেন হিসেবে রুপান্তর করা হয়। প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন ৪ টি ওয়াগনে ৭১টি গরু ও ৯টি ছাগল পরিবহন করা হয়।

এবার চীন থেকে আমদানি করা বিশেষ লাগেজ ভ্যানের মাধ্যমে পশু পরিবহন করা হচ্ছে। এ সব ওয়াগনে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা রাখা হয়েছে। কম খরচে পশু পরিবহন করতে পেয়ে খুশি ব্যবসায়ী ও খামারীরা। প্রথমদিন ট্রেনটি নির্ধারিত সময়ে ২০ মিনিট দেরিতে ছেড়ে গেলেও, প্রতিদিন নিয়ম করে বিকাল ৬ টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছেড়ে যাবে। ট্রেনটি ঢাকায় পৌছাবে রাত রাত ২টা ১৫ মিনিটে।

চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টার মোঃ ওব্ইাদুল্লাহ বলেন,চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি কাঁকনহাট ও রাজশাহী স্টেশন থেকেও গরু নিবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৪৭০ টাকা। প্রতি ওয়াগনে ২০ টি পশু বহন করা যাবে। বিশেষায়িত এ ট্রেনটি আগামী শুক্রবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে রেলওয়ের কর্মকর্তারা।


আরো খবর