• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জ জেল সুপারের বিরুদ্ধে মাসে লাখ টাকা ও মেয়ের জন্য আইফোন চাওয়ার অভিযোগ

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ১২ জুন, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলসুপার ও কারারক্ষীদের বিরুদ্ধে হাজতী ও কয়েদিদের কাছ থেকে জোড়পূর্বক অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া কয়েকজন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা মহাপরিদর্শকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

Advertisements

অভিযোগে কারাবন্দীদের জিম্মি করে অর্থ আদায়, হাসপতালে রাখার নামে মাসে লাখ টাকা ঘুষ, মেয়ের জন্য আইফোন, কারাগারের পাশে গরুর খামার গড়ে তোলাসহ অনিয়মের ভয়াবহ চিত্র উঠে এসেছে চাঁপাইনবাবগঞ্জ জেল সুপার মো.শরিফুল ইসলামের বিরুদ্ধে। তার নেতৃত্বে কারাগারে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেল সুপার মো.শরিফুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছেন সদ্য কারামুক্ত রেজাউল করিম বাবু নামে এক কয়েদি। অভিযোগকারী রেজাউল করিম বাবু চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার বাসিন্দা ও একই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। তার অভিযোগপত্রে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাঃ জিয়াউর রহমান।

রেজাউল করিম বাবু অভিযোগে উল্লেখ করেন, গত ২৯এপ্রিল নাচোল থানা পুলিশ ওয়ারেন্টমুলে তাকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করে। পরেরদিন (৩০ এপ্রিল) জেল সুপার কারারক্ষি সাত্তারের মাধ্যমে আমার নিজস্ব ফোন থেকে বিকাশ নম্বর- ০১৭৮৬৯৭৩৯৭৬ এর মাধ্যমে ১২ হাজার টাকা চাপ প্রয়োগ করে আদায় করে, যা আমার স্ত্রী আমার ফোন থেকে পাঠায়। এছাড়া পরবর্তীতে ৭ মে কারারক্ষি মনোয়ার (কারারক্ষী নং-৩১৯৭৫) ও মামুন দুইজনে জেল সুপারের নির্দেশে আবারও চাপ প্রয়োগ করে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা আমার স্ত্রীর কাছ থেকে নেয়। যার বিকাশ এজেন্ট নং- ০১৭৬৪২৯৭৫৮০। পরবর্তীতে গত ১১ মে আমাকে ও মধুমতি নামক এনজিওর মালিককে জেল সুপার তার কার্যালয়ে ডেকে পাঠায় দুপুর আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে। এসময় তিনি বলেন, মধুমতি এনজিও’র মালিককে প্রতি মাসে এক লাখ টাকা দিতে হবে। গত মাসেও দিয়েছেন, এই মাসেও দিতে হবে। তারপর আমাকে রুমে নিয়ে বলেন, তার মেয়ের জন্য একটি আই ফোন (রঢ়যড়হ ১৫ ঢ়ৎড় সধী) লাগবে। যা সিসিটিভি ফুটেজ চেক করলে পাওয়া যাবে।

কিন্তু আমি তা দিতে না চাওয়ায় আমাকে মেডিকেল থেকে বের করে দিয়ে পানিসমেন্ট ওয়ার্ড মহানন্দা-১২ এ পাঠিয়ে দেয়। কিন্তু মেডিকেল ডাক্তার ১৩ মে কোমরের ব্যথার জন্য নিচ তলায় যেকোন ওয়ার্ডে থাকার জন্য সুপারিশ করলেও তিনি মহানন্দা -১২তে পাঠিয়ে দেন। পরবর্তীতে ২৭ মে আমাকে জেল সুপার একটি সেলে প্রেরণ করেন। রেজাউল করিম বাবু অভিযোগে আরও উল্লেখ করে বলেন, জেলখানার জেল গেটের বামপার্শ্বে অবৈধভাবে গরুর খামার স্থাপন করেছেন সুপার মো. শরিফুল ইসলাম এবং সেই খামারে ২৪টি গরু, ১৫টি গাড়োল ও ৩টি ছাগল রয়েছে। সেই খামারের যাবতীয় খাবারের ব্যবস্থা জেলখানার কয়েদিদের খাবারের অংশ থেকে দেয়া হয়। এছাড়া কারারক্ষি মামুন, মনোয়ার ও রেজাউলকে দিয়ে খামারের দেখাশুনার কাজে ব্যবহার করা হয়। প্রতিদিন এই তিন জনের মাধ্যমে সকাল ৯টা ও বিকেল ৩টার মধ্যে ভ্যানে করে ৮টি ড্রামে ১০০ কেজি চালের ভাত, লবণ ও আটা খামারে নিয়ে যাওয়াা হয় (সিটি টিভি ফুটেজ প্রমান করবে)।

উপরোক্ত বিষয়গুলি সরেজমিন সুষ্ঠু তদন্তের মাধ্যেমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান তিনি। এরআগে, গত ১৫ মে জেল সুপার ও এক নারী কারারক্ষীর বিরুদ্ধে অভিযোগ করেন ভোলাহাট উপজেলার তৎকালীন মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহনাজ খাতুন। কারা মহাপরিদর্শক বরাবর লিখিত অভিযোগে শাহনাজ খাতুন বলেন, ২০২৩ সালের ১৯ নভেম্বর তাকে জেল গেটে আটকে রেখে তার বোনের কাছ থেকে ১০ হাজার টাকা নেয় কারারক্ষী সোহেল রানা। পরে তাকে জেল গেট পাস করেন। নারী কারারক্ষী হাসিনার আক্তারের সঙ্গে জেল সুপারের অনৈতিক সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন ওই মহিলা ভাইস চেয়ারম্যান।

পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোঃ শরিফুল ইসলাম ও কারারক্ষী হাসিনার অনিয়ম ও দুর্নীতির অভিযোগটি রাজশাহী বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শককে তদন্তের নির্দেশ দেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান এবং গত ৬ মে সরেজমিন তদন্ত ও অভিযোগকারীর স্বাক্ষ্যগ্রহণ করেন কারা উপ-মহাপরিদর্শক। এদিকে অভিযোগের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেল সুপার মো. শরিফুল ইসলাম বলেন, অভিযোগকারি রেজাউল করিম বাবু কিছুদিন আগে সাতটি মামলা নিয়ে কারাগারে আসেন। এরমধ্যে ছয়টিতে তিনি সাজাপ্রাপ্ত ছিলেন। কিন্তু কারাগারে আসার পর নিজেকে ভিআইপি দাবি করে নানা সুযোগ সুবিধা দাবি করেন। তিনি ফোনে কথা বলা, সাক্ষাৎ করাসহ নানা বিষয়ে নিয়মের বাইরে গিয়ে সুবিধা দাবি করেন। তবে চাহিদামত সুবিধা দিতে না পারায় তিনি তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন।


আরো খবর