• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁদপুরে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার চালকসহ দুজন।

Advertisements

মঙ্গলবার (১১ জুন) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ গোগরা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অটোরিকশার চালক আবদুল আহাদসহ আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, দ্রুতগতির একটি ট্রাক একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সবুজ (২৫) নামে এক যাত্রী মারা যান। এসময় আহত হন অটোরিকশার চালকসহ চারজন। আহতদের চাঁদপুর সরকারি হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত বাকি দুজন ও আহত একজনের নাম ঠিকানা জানা যায়নি।

এদিকে দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ করে রাখেন স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো খবর