• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী মহানগর পুলিশের অপরাধ বিভাগের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সাক্ষার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে চারটি অপরাধ বিভাগের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

Advertisements

আজ মঙ্গলবার (১১ জুন) সকাল ১০ টায় রাজশাহী মহানগর পুলিশ সদর দপ্তরে এ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। এসময় পুলিশ কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চারটি অপরাধ বিভাগ-বোয়ালিয়া, মতিহার, শাহমখদুম, কাশিয়াডাঙ্গা’র সঙ্গে আরএমপি’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (অচঅ) স্বাক্ষর করেন।

অপরাধ বিভাগসমূহের পক্ষে স্বাক্ষর করেন উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) (অতিরিক্ত দায়িত্বে কাশিয়াডাঙ্গা) বিভূতি ভুষন ব্যানার্জী, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায় এবং উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: নূর আলম সিদ্দিকী।

এ চুক্তি স্বাক্ষরের লক্ষ্য হচ্ছে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প-২০৪১-এর যথাযথ বাস্তবায়ন।

এ চুক্তিতে ৪ টি অপরাধ বিভাগের কৌশলগত উদ্দেশ্যেসমূহ এসব কৌশলগত উদ্দেশ্যে অর্জনের জন্য গৃহিত কার্যক্রম এবং এসব কার্যক্রমের ফলাফল পরিমাপের কর্মসম্পাদন সূচক ও লক্ষ্য মাত্রাসমূহ উল্লেখ রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স)  রশীদুল হাসান ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম,  বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ফোকাল পয়েন্ট কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সালমা সুলতানা আলমসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা।


আরো খবর