• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রামেবিতে ‘শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১০ জুন, ২০২৪

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) ২০২৩-২০২৪ অর্থবছরের শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রামেবির অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার সকাল ১০টায় এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।

Advertisements

রামেবির রেজিস্ট্রার (অ.দা.) ও আহব্বায়ক শুদ্ধাচার ও নৈতিকতা কমিটি ডা. মো. জাকির হোসেন খোন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোবধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন।

উদ্বোবধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন বলেন, “জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সরকার দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শুদ্ধাচার বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে। শুদ্ধাচার যেমন রষ্ট্রের জন্য গুরুত্বপূর্ন তেমনি ব্যক্তি জিবনে পরিবারের জন্য এর গুরত্ব রয়েছে।

সবগুলো প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে শুদ্ধাচারের লক্ষ্য অর্জন করতে পারলে সমন্বিতভাবে এগিয়ে যাবে রাষ্ট্র। আশা করছি, আজকের এই প্রশিক্ষণ কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি শুদ্ধাচারের ক্ষেত্রেও তাদের উদ্বুদ্ধ করবে। গুণগত মান বজায় রেখে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে সেবা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারিদের প্রতি উপাচার্য আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিব। প্রশিক্ষণ কর্মশালা রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন আরপিএটিসি রাজশাহীর উপ-পরিচালক আ.ত.ম আব্দুল্লাহেল বাকি। সভাটি উপস্থাপনা করেন সহকারী রেজিস্ট্রার(চ.দা.) মো: রাশেদুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, রামেবির সেকশন অফিসার শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ক কমিটির ফোকাল পয়েন্ট মিজানুর রহমান।

এসময় সকারী কলেজ পরিদর্শক (চ.দা) মো: নাজমুল হোসেন, জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার মো. জামাল উদ্দীন, সেকশন অফিসার তানভীর আহমেদ, রেজাউল উদ্দিন, সাকিল আহম্মেদ, মাসুম খান, শারমিন আক্তার নূর, প্রশাসনিক কর্মকর্তা রাসেল আলী, আরাফ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা নূর-রায়হান, জাহিদ হাসান, মাহমুদুর রহমান, অফিস সহকারি কবির আহমেদ,আশরাফুল ইসলাম, সিমা আক্তার, মেহেদী মাসুদ সানি, গোলাম রহমান, আসাদুর রহমান, সানজিদা হান্নান, নাজমুল আলম ইমনসহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


আরো খবর