• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আজ থেকে চলবে ম্যাংগো স্পেশাল ট্রেন, যাবে পশুও

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১০ জুন, ২০২৪

জেলা থেকে আম পরিবহনের জন্য আজ সোমবার (১০ জুন) থেকে চলবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। বিকেল ৪টায় জেলার রহনপুর স্টেশন থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি।

Advertisements

তবে গত বছরের ন্যায় এবছর ‘ক্যাটেল স্পেশাল ট্রেন’ চালু না হওয়ায় একই ট্রেনে আমের সঙ্গে কোরবানির পশু পরিবহন করা হবে।

রোববার (৯ জুন) রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ বছর যমুনা সেতুর পরিবর্তে পদ্মাসেতু দিয়ে ঢাকায় পৌঁছাবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে ছাড়ার পর চাঁপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহীসহ ১৫টি স্টেশনে আম তোলা হবে। ম্যাংগো স্পেশাল ট্রেন ঢাকায় পৌঁছাবে রাত ২টা ১৫ মিনিটে।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ জানান, ছয়টি লাগেজ ভ্যানের মাধ্যমে প্রতিদিন আম পরিবহন করা যাবে ২৮ দশমিক ৮৩ মেট্রিক টন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এক কেজি আমের ভাড়া দিতে হবে এক টাকা ৪৭ পয়সা। রাজশাহী থেকে এক টাকা ৪৩ পয়সা।

তিনি আরও জানান, গত বছরের ন্যায় এ বছর ক্যাটেল স্পেশাল ট্রেন চালু না করে এ ট্রেনেই আমের সঙ্গে কোরবানির পশু পরিবহন করা হবে।

স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের’ উদ্বোধন করবেন বলে জানা গেছে।


আরো খবর