• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সেরা প্রতিবেদনের জন্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সম্মাননা পেলেন রাজশাহী সংবাদের সাখাওয়াত

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ৯ জুন, ২০২৪

জেন্ডার সংবেদনশীল সেরা রাজনৈতিক প্রতিবেদনের জন্য আঞ্চলিক তিনজন সাংবাদিককে সন্মাননা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। তারা হলেন, দৈনিক সিলেটের সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি এইচ এম শহীদুল ইসলাম, চ্যানেল আই ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রংপুর ব্যুরো প্রধান মেরিনা লাভলী এবং দৈনিক রাজশাহী সংবাদের চিফ রিপোর্টার সাখাওয়াত হোসেন।

Advertisements

জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সংবাদ মাধ্যমের ২৪ জন সাংবাদিকদের নিয়ে গতবছর ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘জেন্ডার সংবেদনশীল রাজনৈতিক প্রতিবেদন তৈরি’ বিষয়ে প্রথম পর্বের প্রশিক্ষণের আয়োজন করে। এরপর জাতীয় নির্বাচনের আগে-পরে প্রশিক্ষনার্থী সাংবাদিকদের স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় মোট ৭৩ টি প্রতিবেদন প্রকাশিত হয়। এর মধ্য থেকে সেরা প্রতিবেদনের জন্য তিনজন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।

রোববার ঢাকায় একটি হোটেলে দ্বিতীয় পর্যায়ের ফলোআপ প্রশিক্ষণ শেষে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

ইউএসএআইডি’র অর্থায়নে স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় এর আগেও রাজনীতিতে নারীর অন্তর্ভূক্তি ও উপস্থাপন বিষয়ে ঢাকার সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ ও সেরা প্রতিবেদনের জন্য স্বীকৃতি ও পুরস্কার দিয়েছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অব পার্টি রিচার্ড লেসলি, সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাস ও সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট রীতা দাস।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সাংবাদিকদের জেন্ডার-সংবেদনশীল রাজনৈতিক প্রতিবেদন প্রকাশের জন্য সাধুবাদ জানিয়ে আশা প্রকাশ করা হয়, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকরা গণতন্ত্র ও রাজনীতিতে অন্তর্ভূক্তি বৃদ্ধিতে তাদের প্রচেষ্ঠা অব্যাহত রাখবেন।


আরো খবর