• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
মওলানা ভাসানীর নামে রাবিতে হল নির্মাণের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ১৬১ শোষণ-অন্যায়ের বিরুদ্ধে বিরসা মুন্ডার সংগ্রাম আজও প্রেরণা: মনোজ কুমার রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শিক্ষা নিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর চেয়ে বেশি চিন্তা কেউ করে না: এমপি আসাদ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ৮ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে যে পরিকল্পনা গ্রহণ করেছে তা বিগত দিনে কোন সরকার প্রধান করেনি। ডিজিটাল থেকে এখন স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইচ্ছে ছিলো সোনার বাংলা গড়ার। তিলে তিলে পরিশ্রম করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনার হাত ধরেই দেশে শিক্ষাখাতের বিপ্লব ঘটেছে।
মাধ্যমিক পর্যায়ে পবা উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় সামসুদ্দিন প্রাং কে সংবর্ধনা অনুষ্ঠানে নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান বলেন, বর্তমান সরকারের আমলে জানুয়ারির ১ তারিখে শিক্ষার্থীরা পাঠ্যবই পাচ্ছে বিনামূল্যে। আগে এই বই কিনতে না পেরে অনেক গরীব শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশের গরীব মানুষের কথা চিন্তা করে বিনামূল্যে বই এবং শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে যা দিয়ে শিক্ষার্থীরা পড়াশোনার ব্যয় মিটাচ্ছে। এখন আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন শিক্ষা প্রতিষ্ঠানের কেমন পরিবর্তন হয়েছে। এখন প্রতিটি প্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন দেয়া হয়েছে যা আগে ছিলো না। শিক্ষা নিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর চেয়ে কেউ বেশি চিন্তা করে না। তাই পড়াশোনার সঠিক মান নিশ্চিতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। মনে রাখবেন সন্তান কে সুসন্তান হিসেবে গড়ে তুলতে পারলেই বাবা-মা হিসেবে আপনারা সফল। সন্তান আপনার লেখাপড়ার দায়িত্ব শেখ হাসিনার।
নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, নওহাটা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, নওহাটা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ কাউসার আলী, নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাযিল মাদ্রাসা সুপার আলতাব হোসেন, নওহাটা পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে প্রধান অতিথি আসাদুজ্জামান আসাদ এমপি বিদ্যালয়ে নামফলক ও ডিজিটাল উপস্থিতি (ফিঙ্গারপ্রিন্ট) মেশিনের উদ্বোধন করেন।

Advertisements


আরো খবর