• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শনিবার, ৮ জুন, ২০২৪

নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে স্থানীয় পুলিশ সদস্যরা। এরই মধ্যে ওই বাড়ি থেকে কিছু সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ।

Advertisements

শুক্রবার (৭ জুন) রাতে গোপন সূত্রে খবর পায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরে পুলিশের একটি বিশেষ দল আজ শনিবার (৮ জুন) দুপুরে ওই বাড়িতে প্রাথমিক তল্লাশি চালায়। এ সময় একটি ভারতীয় পিস্তল, ১৭ রাউন্ড গুলি এবং একটি ডামি একে-৪৭ বন্দুক জব্দ করা হয়।

বাড়ির ভেতরে বোমা বা বিস্ফোরক দ্রব্য থাকতে পারে ধারণায় ময়মনসিংহ থেকে বোমা ডিসপোজাল টিম আনা হয়েছে।

স্থানীয়রা জানায়, বাড়িটিতে নারী ও শিশু রয়েছেন। পুরুষ জঙ্গিও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ ঘটনাস্থল থেকে জানান, অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ড. আব্দুল মান্নানের বাড়ি এটি। তবে তিনি গাজীপুরে থাকেন। দুই বছর আগে আরিফ নামের এক ব্যক্তিকে বাড়িটি ভাড়া দেন তিনি। আরিফকে পাওয়া যায়নি।

ড. আব্দুল মান্নানের সঙ্গে এ ব্যাপারে জানতে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে তার মূল বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমশিয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে বলে জানিয়েছেন স্থানীয়রা।


আরো খবর