• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে পল্লীবিদ্যুৎ কর্মচারীদের হামলায় নেসকোর ৬কর্মচারী আহত, নেসকোর ৩টি গাড়ি ভাঙ্গচুর, আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ৮ জুন, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে পল্লীবিদ্যুৎ কর্মচারীদের হামলায় নেসকোর ৬কর্মচারী আহত হয়েছে। এসময় নেসকোর ৩টি গাড়ি ব্যাপক ভাঙ্গচুর করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করে।

Advertisements

ঘটনাটি ঘটেছে আজ শনিবার বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বুলনপুর নামক স্থানে।

জানা গেছে, বুলনপুর এলাকায় নেসকোর নিষেধ উপক্ষো করে বিদ্যুতের তার টানার কাজ করছিল চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা। এসময় নেসকোর কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে তাদের কাজ করতে নিষেধ করলে পল্লী বিদ্যুতের কর্মচারীরা নেসকো কর্মচারীদের ওপর লাঠিসোঠা নিয়ে হামলা চালায়।

এতে নেসকোর ৬ কর্মচারী গুরুতর আহত হয় এবং নোসকোর ৩টি গাড়ি ভাঙ্গচুর করা হয়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে।

এব্যাপারে সদর মডেল থানার ওসি মিন্টু রহমান বলেন, পুলিশ ৪ জনকে থানায় নিয়ে আসে। তবে এঘটনায় মামলা দায়ের করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়ালিউল আজিম বলেন, বুলনপুর এলাকা নেসকোর সংযোগ রয়েছে। কিন্তু পল্লীবিদ্যুৎ সমিতি সেখানে কাজ করতে গেলে বিষয়টি তাদের কর্ম এলাকার বাইরে মর্মে নেসকো চিঠি দেয়।

কিন্তু সেই চিঠি উপক্ষো করে পল্লী বিদ্যুৎ সমিতি কাজ করছিল। এসময় নেসকো কর্মচারীরা ওই এলাকায় কাজ করে ফিরে আসার সময় তাদের কাজ করতে নিষেধ করলে তারা দলবদ্ধ হয়ে নেসকো কর্মচারীদের মারধর করে এবং ৩টি গাড়ি ভাংচুর করে ব্যাপক ক্ষতি করে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

তবে এঘটনায় কোন মন্তব্য করতে রাজি হননি চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ছানোয়ার হোসেন।


আরো খবর