• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বদলগাছীতে অজ্ঞাত একটি শিশুর মরদেহ উদ্ধার

 বদলগাছী প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ৭ জুন, ২০২৪

বদলগাছীতে অজ্ঞাত শিশুর মরদেহটি উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (৭ জুন) দুপুর পৌণে ২টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডাকবাংলো সংলগ্ন ছোট যমুনা নদীতে (ছেলে কালী দহতে) কচুরিপানার সাথে ভাসতে থাকে ৪-৫ বছরের একটি শিশুর মরদেহ ভাসছিল। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে থানার অফিসার ইনচার্জ  মাহবুবুর রহমান (পিপিএম) সহ সঙ্গীয় ফোর্স মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে শিশুটি মারা যেতে পারে। তবে কিভাবে মারা গেছে তা বলা যাচ্ছে না এবং তার নাম-ঠিকানা বা পরিচয় পাওয়া যায় নি।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান (পিপিএম) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। শিশুটির কোনও পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায় নি।  শিশুটি কয়েকদিন আগে মারা যেতে পারে। ময়না তদন্তের জন্য মরদেহটি নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।। তদন্ত রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।


আরো খবর