• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিকদের নিয়ে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Advertisements

বৃহস্পতিবার সকালে সার্কিট হাউস কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল আহাদ।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন, সাংবাদিক তসলিম উদ্দিন, ডাবলু কুমার ঘোষ, রফিকুল আলম, জহুরুল ইসলাম, আশরাফুল ইসলাম রঞ্জু, নাদিম হোসেন প্রমূখ। কর্মশালায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, সাংবাদিকদের কল্যাণে এবং মান উন্নয়নে কাজ করছে প্রেস কাউন্সিল। অচিরেই সাংবাদিকদের ডাটাবেজ তৈরী করে পরিচয়পত্র দেয়া হবে বলেও জানান তিনি। শেষে সাংবাদিকদের সনদপত্র প্রদান করা হয়।


আরো খবর