• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শিবগঞ্জে ট্রাক্টর চাপায় শিশু নিহত, আহত মা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক্টর চাপায় আবদুর রহমান নামে ছয় মাসের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুটির মা শান্তি বেগম।

Advertisements

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মনাকষা পারচৌকা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের সফিকুল ইসলাম সনুর ছেলে।

নিহতের চাচা ইউসুফ আলী জানান, সকালে আবদুর রহমান ও তার মা-বাবাসহ একটি মোটরসাইকেলযোগে সাহাপাড়া নানীর বাড়ি যাচ্ছিল। এ সময় পারচৌকা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি পল্লী বিদ্যুতের খুঁটিবাহী ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু আবদুর রহমান। আহত হন শিশুটির মা শান্তি বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ঘাতক ট্রাক্টরটি। তবে চালক পালিয়েছে। তাকে সনাক্তের চেষ্টা চলছে।


আরো খবর