• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিএনপিসহ অন্য দল নির্বাচনে এলে আরও ভালো লাগতো: লিটন

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ২১ জুন, ২০২৩

 

সকাল ৯টা ১৫ মিনিটে রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল উপশহর কেন্দ্রে ভোট প্রদান করেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে কেন্দ্রে যান তার সহধর্মিণী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী, দুই কণ্যা ডা. আনিকা ফারিহা জামান অর্ণা ও মাইশা সামিহা জামান শ্রেয়া। ভোট প্রদান শেষে লিটন সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, আবারও জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। লিটন বলেন, বিএনপিসহ অন্য সব দল এই নির্বাচনে এলে আরও ভালো লাগতো। তারা নির্বাচনে না এসে ভুল করেছেন বলে মন্তব্য করেন খায়রুজ্জামান লিটন।

Advertisements

এক প্রশ্নের জবাবে মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন বলেন, এখন পর্যন্ত নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। শেষ পর্যন্ত এমন পরিবেশই থাকবে। রাজশাহী শান্তির নগরী এখানে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না বলেন লিটন।

তিনি বলেন, পরিবেশ ভালো আছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবেই ভোট দেবেন। সব মিলিয়ে রাজশাহীতে ৬০ শতাংশের ওপরে ভোট কাস্টিং হবে বলে আশা করছি। ভোট প্রদান শেষে তিনি নগরীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন।


আরো খবর