• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে রথযাত্রা উৎসব শুরু  

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলাম্বীদের অন্যতম বড় উৎসব রথযাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীতে পৃথক তিনটি রথযাত্রার উদ্বোধন করেন রাজশাহী মহানগর  আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী, নারীনেত্রী  শাহীন আকতার রেণী। আগামী ২৮ জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের শেষ হবে।

মঙ্গলবার  বিকাল ৪টায় প্রথমে হনুমান জিউর আখড়া থেকে রথযাত্রা বের করা হয়। রথযাত্রার উদ্বোধন শাহীন আকতার রেণী । এরপর ‘ঐতিহ্যবাহী রথবাড়ী’ থেকে  বের করা রথযাত্রা এবং নগরীর ঘোড়ামারা রেশমপট্টি এলাকায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত রথযাত্রার উদ্বোধন করেন তিনি ।

ইসকনের রথযাত্রার উদ্বোধনের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী  বলেন, যুগযুগ ধরে ভারতবর্ষে তো বটেই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় রথযাত্রা উৎসব করে আসছেন ভক্তরা। মাঝে কিছু সময় নানা অপশক্তি এই রকম কর্মসূচিতে বাধা সৃষ্টি করতো এবং বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করেছিল। সুখের বিষয় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দৃঢ় পদক্ষেপের কারণে আজকে বাংলাদেশ থেকে ওই সমস্ত মৌলবাদীদের কর্মকাণ্ড বন্ধ হয়েছে। আজকে তাই আড়ম্বরে আনন্দের সঙ্গে উৎসবটি পালিত হচ্ছে।

রথযাত্রার উদ্বোধনকালে রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, ইসকনের শ্রী শ্রী দিগস্বর জৈনঠাকুর মন্দির বাড়ির অধ্যক্ষ রামেশ্বর গৌর দাস ব্রক্ষচারী, সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ রাজকুমার সরকার,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. সরৎ চন্দ্র সরকার,  যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ রনজিত সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জল ঘোষ, মৃদুল সাহা, সনাতন বিদার্থী সংঘের সমন্বয়ক রনি সরকার  প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো খবর