• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সৌদিতে এ পর্যন্ত ১০ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

চলতি মৌসুমে সৌদি আরবে এ পর্যন্ত মোট ১০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৪ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টাল থেকে এ পরিসংখ্যান পাওয়া গেছে।

Advertisements

১০ জনের মধ্যে সবাই পুরুষ হজযাত্রী। তাদের মধ্যে সাত জন মক্কায় এবং তিন জন মদিনায় মারা গেছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় সৌদিতে ৫৮ হাজার ১২১ জন হজযাত্রী পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন তিন হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৩৭৪ জন।

এ পর্যন্ত মোট ১৪৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৭টি, সৌদি এয়ারলাইন্সের ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ৯ মে ও শেষ ফ্লাইট ১০ জুন।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।


আরো খবর