• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাসিক নির্বাচন: শেষ দিনে নৌকার বিশাল প্রচার মিছিল

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ১৯ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহীতে বিশাল প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর জয় বাংলা চত্বর থেকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিশাল প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে কুমাড়পাড়া দলীয় দলীয় কার্যালয় ঘুরে আরডিএ মার্কেটের সামনে দিয়ে মনিচত্বর ঘুরে সোনাদিঘি হয়ে পুনরায় জয় বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ও নৌকার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এং বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন।

শেষ প্রচার মিছিল শুরুর পূর্বে জয় বাংলা চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায়টি যেন  জনসমুদ্রে পরিণত হয়। সভায় বক্তব্য দেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

এএইচএম খায়রুজ্জামান লিটন তার বলেন, রাজশাহীতে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ জয় বাংলা চত্বরে জমায়েত হয়েছে। প্রচার-প্রচারণায় মানুষের যে সাড়া পেয়েছি, ২১ জুন নৌকার বিজয় হবে ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, যারা নির্বাচন বর্জন করেছে, তারা মনে করেছিল তাদের ছাড়া নির্বাচন হবে না। দেখুন রাজশাহীতে কত উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন বর্জন করে নির্বাচন ঠেকাতে পারেননি, আগামী জাতীয় নির্বাচনও ঠেকাতে পারবেন না।

খায়রুজ্জামান লিটন বলেন, পিছিয়ে পড়া রাজশাহী এখন অনেক এগিয়ে গেছে। রাজশাহীকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, রাজশাহীকে বদলে দিয়েছি। পরিচ্ছন্ন, সবুজ, শান্তির শহর রাজশাহীর পালকে আরেকটি অর্জন আগামীতে যোগ হবে সেটি হলো কর্মসংস্থান। বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক এর কার্যক্রম শুরু হয়েছে, বিসিক শিল্পনগরী-২ এর নির্মাণ কাজ শেষ হয়েছে। বিসিক-২ এ ক্ষুদ্র ও মাঝারি শিল্পকারখানা গড়ে তোলা হবে। দুই বছরের মধ্যে চামড়া শিল্প পার্ক গড়ে তোলা হবে। আমি বিশ^াস করি কোন মুসলমান যদি সৎ নিয়ে মানুষের কল্যানে কিছু করতে চান, মহান আল্লাহ তার হাতের শক্তি বাড়িয়ে দেন। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে রাজশাহীর মানুষের জন্য কর্মসংস্থান করতে পারবো। আগামী ৫ বছরে ৪০ থেকে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।

পথসভা ও প্রচার মিছিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল। পথসভায় বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, আওয়ামী লীগের বন ও পরিবেষ বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু।

প্রচার মিছিল ও পথসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদাত হোসেন, তবিবুর রহমান শেখ, নাইমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার মানুষ অংশ নেন।

 

 

 

 

 

 

 


আরো খবর