• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শহরের সৌন্দর্য ধরে রাখাই বড় চ্যালেঞ্জ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগর পুলিশের অভিযানে জাল টাকা কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২ জুন, ২০২৪

রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকা থেকে জাল টাকা সহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গতকাল শনিবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতর নাম কাজী খালেকুর জামান বাঁধন (২১) । তিনি লালমনিরহাট জেলার আদিতামারী থানার বারঘড়িয়া মহিষখোচা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

নগর পুলিশ জানায়, গতকাল শনিবার  বিকেল সাড়ে ৩ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি  টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় এক ব্যক্তি জাল টাকাসহ অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল পরিদর্শক মো: মশিউর রহমানের নেতৃত্বে এসআই মো: সাইমন ইসলাম ও তাঁর টিম গতকাল বিকেল ৪ টায় বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি কাজী খালেকুর জামান বাঁধনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১০ হাজার জাল টাকা উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর