• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নিয়ামতপুরে উপজেলা প্রশাসন টি-টোয়েন্টি ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন 

নিয়ামতপুর প্রতিনিধি 
সর্বশেষ: শনিবার, ১ জুন, ২০২৪

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসন টি-টোয়েন্টি ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন হাজিনগর ইউনিয়ন পরিষদ একাদশ এবং চন্দননগর ইউনিয়ন পরিষদ একাদশ।
খেলায় টস জয় লাভ করে চন্দননগর ইউনিয়ন পরিষদ একাদশকে ব্যাটিংয়ে পাঠায়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে চন্দননগর ইউনিয়ন পরিষদ একাদশ। পরে ১৪৬ রানের টার্গেটে ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে হাজিনগর ইউনিয়ন একাদশ। ৬ উইকেটের সহজ জয় পায় হাজিনগর একাদশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, পাঁড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন টি-টোয়েন্টি ক্রিকেট টূর্ণামেন্টে উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করছে। আগামী ৪ জুন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


আরো খবর