• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে ২ লাখ ২৮ হাজার ৮৮৫ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ১ জুন, ২০২৪

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে ৬ থেকে ১১ মাস ও ১২ থেকে ৫৯ বয়সী ২ লাখ ২৮ হাজার ৮৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

Advertisements

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ঔষুধাগারের পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজির আহমেদ, সিভিল সার্জন অফিসের ইপিআই ইন্সপেক্টর আমিরুল ইসলাম জীবনসহ অন্যরা।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এ সময়ের মধ্যে ৬ থেকে ১১ মাস ও ১২ থেকে ৫৯ বয়সী ২ লাখ ২৮ হাজার ৮৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।


আরো খবর