• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পোরশায় সড়ক দূর্ঘ্যটনায় অবসরপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তার মৃত্যু

পোরশা প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ১ জুন, ২০২৪

নওগাঁর পোরশায় মোটরসাইকেল দূর্ঘ্যটনায় অবসরপ্রাপ্ত উপসহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম (৬৩) মারা গেছেন। এসময় মোটরসাইকেল চালক সাপাহার উপজেলার আলাদিপুর হরিপুর গ্রামের রশিদের ছেলে দাউদ আলী (২৫) আহত হয়েছেন।
জানাগেছে, আমিরুল ইসলাম প্রতিদিন দাউদ আলীকে নিয়ে মোটরসাইকেল যোগে উপজেলার বিভিন্ন গ্রামে পশু চিকিৎসার কাজ করতেন। শনিবার সকাল ৯টার দিকে তিনি পশু চিকিৎসার কাজ করে মোটরসাইকেল যোগে নিতপুর বাসায় ফিরছিলেন।
এসময় দাউদ মোটরসাইকেল পরিচালনা করছিলেন। মোটরসাইকেল সুতরইল-নিতপুর সড়কের পোরশা সরকারি কলেজ এলাকায় পেঁছলে রাস্তার উপর শিয়ালের সাথে সংঘর্ষ হলে মোটরসাইকেল দুর্ঘ্যটনায় পতিত হয়। এতে আমিরুল মারাত্বক আহত হন।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হলে তার অবস্থার অবনতির কারনে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে প্রেরণ করা হয়। সেখানেই তিনি মারা যান। অপরদিকে আহত দাউদকে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। বিষয়টি পোরশা উপজেলা প্রাণি সম্পদ সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।


আরো খবর