• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে নৌকা মার্কায় ভোট দিন: রেণী

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ১৭ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী এএইচ এম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে শনিবার (১৭ জুন) বিকেলে ১নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে নির্বাচনী মতিবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। নির্বাচণী সভায় রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। ১নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোখলেছুর রহমান মুকুল, ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল রফ, সাধারণ সম্পাদক মোঃ রিপন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ।
এদিকে, রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। অনুষ্ঠানে রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা বেগম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisements

 


আরো খবর