• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

 পোরশায় ইসলামী আন্দোলনের তারবিয়াত সম্মেলন অনুষ্ঠিত

পোরশা প্রতিনিধি:
সর্বশেষ: শুক্রবার, ৩১ মে, ২০২৪

নওগাঁর পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যেগে তারবিয়াত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের জনশক্তিবৃদ্ধি ও সদস্যদের গুণগতমান পরিবর্তনের লক্ষ্যে শুক্রবার সরাইগাছি মোড় আইএবি মিলনায়তনে  অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা শাখার সভাপতি মাওঃ হুজ্জাতুল্লাহ্ শেখ।
প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নওগাঁ জেলা সভাপতি মাস্টার আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নওগাঁ জেলা শাখার সি, সদস্য হাফেজ মাও: ওমর আলী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাও: সোহরাব হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের পোরশা শাখার সহ-সভাপতি মাও: ক্বারী আবুল কাশেম ও গাঙ্গুরিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মোজাম্মেল হক মাস্টার।
সম্মেলনেস উপজলার ইসলামী আন্দোলনের সদস্য সংগ্রহ ও কর্মীদের দায়িত্ব, কর্তব্য এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। সম্মেলন সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পোরশা শাখার সেক্রেটারী ক্বারী মামুনুর রশিদ শাহ্। সম্মেলনে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীগণ উপস্থিত ছিলেন।


আরো খবর