• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাসিক নির্বাচনে কোন অনিয়ম হলে সাথে সাথে ব্যবস্থা: ইসি রাশেদা

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ১৬ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, রাজশাহী সিটি নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। কোন প্রার্থী আচরণবিধির লংঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এমনকি তাদের প্রার্থীতাও বাতিল করা হতে পারে। শুক্রবার বেলা ১১ টার দিকে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা আরো বলেন, সিটি নির্বাচন ঘিরে কমিশন সতর্ক ও অনড় অবস্থানে রয়েছে। কোন অনিয়ম হলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহীতে প্রচার প্রচারণার ক্ষেত্রে এখন পর্যন্ত বড় ধরনের কোন আচরণবিধি লঙ্ঘনের ঘটনা আমরা পায়নি। প্রার্থীদের আরচন বিধি লঙ্ঘনের বিষয়টি কঠোর ভাবে নজরদারি করা হচ্ছে। ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনের কাঠামোয় যা যা দরকার তার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রয়োজনমতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বে নিয়োজিত থাকবে। নির্বাচন চলাকালীন সময়ে প্রিসাইডিং কর্মকর্তারা অর্পিত দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাজশাহী  সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ  নির্বাচন কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসাররা উপস্থিত ছিলেন।

রাজশাহী সিটি নির্বাচনে চারজন মেয়র, ১১২ জন সাধারণ কাউন্সিলর ও ৪৬ জন সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তবে আনুষ্ঠানিক নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে ভোটের মাঠের বাইরে রয়েছে ইসলামী আন্দোলনের প্রার্থী। ৩০টি ওয়ার্ডে ভোটার রয়েছেন ৩ লাখ ৫১ হাজার ৯৪৫ জন।


আরো খবর