• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে পিস্তলসহ যুবক গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ১৬ জুন, ২০২৩

 

নিজস্ব প্রতিবেদক

Advertisements

রাজশাহীতে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ডি গুলি ও দুটি ম্যাগজিনসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মিঠুন প্রামানিক (২৮)। রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া গ্রামে তার বাড়ি। র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলার বাঘা উপজেলার ভানুকর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

শুক্রবার দুপুরে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা এ অভিযান চালায়। এ ব্যাপারে বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। আসামি মিঠুনকেও থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো খবর