• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নে বিদ্যুৎপৃষ্ট হয়ে আনিছুর রহমান (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার বদলগাছী-নওগাঁ সড়কের ধর্মপুর আলিম মাদ্রাসার গেট সংলগ্ন স্থানে। নিহত আনিছুর গোয়ালভিটা গ্রামের মোস্তফার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আনিছুর একজন ভ্যান চালক। সে তার বাড়ির সিদ্ধ করা ধান শুকানোর জন্য রাস্তার পাশে মো. মতিউর মাস্টারের নতুন বিল্ডিং এর ছাদে উঠতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যত্য স্বীকার করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ  মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল শেষে দাফনের অনুমতি দেয়া হয়েছে।


আরো খবর