• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতির অনিয়ম-স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ২৯ মে, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির গঠণতন্ত্র বহির্ভূত কার্যকলাপ ও অনিয়ম-স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

Advertisements

বুধবার বেলা সাড়ে ১১টায় চেম্বার অব কমার্সের সদস্যদের একাংশ ও সাধারণ ব্যবসায়ীরা এই কর্মসূচি পালন করেন। শহরের বড় ইন্দারা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়।

কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যবসায়ী নেতারা বলেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ দায়িত্ব নেয়ার পর থেকেই গঠণতন্ত্রবিরোধী কার্যকলাপ চালিয়ে আসছেন। নিয়মিত সাধারণ সভা না ডাকা, প্রতিদ্বন্দ্বী সদস্যদের হয়রানি করাসহ বিভিন্ন অনিয়ম করছেন তিনি। এ নিয়ে ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রণালয়েও অভিযোগ করেন। বক্তারা বলেন সভাপতির স্বেচ্ছাচারিতার কারণে সংগঠন এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান , বর্তমান পরিষদের পরিচালক রাইহানুল ইসলাম লুনা, মোঃ আনোয়ার হোসেন, কাউসার জাহান, সহযোগী সদস্য ও নাগরিক কমিটির সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মনির, সহযোগী সদস্য মনিরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, সাধারণ সদস্য ও জেলা ঠিকাদার সমিতির সাবেক সভাপতি মোঃ তৌহিদুর রহমান, জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শওকত আলীসহ অন্যরা।


আরো খবর